রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ইবির অর্থনীতি বিভাগের ৩১তম ব্যাচের বিদায় র‌্যালি

    ইবির অর্থনীতি বিভাগের ৩১তম ব্যাচের বিদায় র‌্যালি
     ইবির মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার এ র‌্যালি বের হয়। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের মাস্টার্স ৩১তম ব্যাচের বিদায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

     ইবির মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার এ র‌্যালি বের হয়। 

    পরে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। অর্থনীতি ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অর্থনীতি ক্লাবের কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


    নাজমুল হুসাইন,ইবি,প্রতিনিধি। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন