শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন

    পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—পাপ্পু ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)।

    বুধবার (২৮ মে) বিকেলে মিরপুর-১১ এর বি ব্লকের ৩৫ নম্বর বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

    প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ এবং ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় গাউস (৩৩) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

    বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জাগো নিউজকে বলেন, মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

    জানা গেছে, ঘাতক পরকীয়া প্রেমিকের নাম গাউস। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়য়। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ