রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • তিন বাংলাদেশি শিক্ষার্থীর ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশনে কৃতিত্ব

    তিন বাংলাদেশি শিক্ষার্থীর ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশনে কৃতিত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার বুশান ইন্টারন্যাশনাল কলেজ, টংমিয়ং বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশন-২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী।

    মঙ্গলবার (২৭ মে) বুশান ইন্টারন্যাশনাল কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    পোস্টে উল্লেখ করা হয়, ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশন-২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলা নেক্সাস টিম। এই টিমের সদস্যরা হলেন— নাহিদ হাসান (টিম রিপ্রেজেন্টেটিভ), আল আমিন ও সোলায়মান সাগর। তারা সবাই টংমিয়ং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

    বাংলা নেক্সাসের টিম রিপ্রেজেন্টেটিভ নাহিদ হাসান বলেন, দক্ষিণ কোরিয়ায় অনেক ইন্টারন্যাশনাল শিক্ষার্থী কোরিয়ান ভাষা না জানার কারণে জব ক্রাইসিসে পড়ে। তাদের জন্যই আমরা বানিয়েছি ‘জাবায়ো’ নামের একটি অ্যাপ আইডিয়া। যা নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে জব খুঁজতে পারবে, জব শেয়ার করতে পারবে, পুরস্কার পাবে, এমনকি ইন্টার্নশিপ ও ছোট ব্যবসার দিকেও আগাতে পারবে।’

    তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের টিম অংশ নেয়, যারা বুশান ইন্টারন্যাশনাল কলেজে পড়াশোনা করছে। সেখান থেকে ৭টি টিম ফাইনালে জায়গা পায়। সেখান থেকেই আমরা চ্যাম্পিয়ন হই।’


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন