রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া, কোটা বাতিল ৪ দফা দাবিতে স্মারকলিপি

    পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া, কোটা বাতিল ৪ দফা দাবিতে স্মারকলিপি
    উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে মঙ্গলবার (২৭ মে) বিকেলে এ স্মারকলিপি দেয়া হয়।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সব কোটা বাতিল করাসহ চার দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

    উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে মঙ্গলবার (২৭ মে) বিকেলে এ স্মারকলিপি দেয়া হয়।

    এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সংগঠনটির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ ও আব্দুল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

    দাবিগুলো হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সব কোটা বাতিল করা, জুলাই অভ্যুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সেশনজট নিরসন, অনুষদভিত্তিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।

    এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। তবে বহিরাগত নিয়ন্ত্রণ করাটা সবসময় সম্ভব হয় না। তারপরও আমরা এসব বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।


    নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি, কুষ্টিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন