শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মদতদাতা 'এক্সেল বাবু' গ্রেফতার

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মদতদাতা 'এক্সেল বাবু' গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং চক্রকে মদদদানের অভিযোগে আলোচিত সন্ত্রাসী ‘এক্সেল বাবু’কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

    মঙ্গলবার (২৭ মে) বিকেলে একটি বিশেষ অভিযানে তাকে আটক করে সেনাবাহিনী।

    সূত্র জানিয়েছে, এক্সেল বাবু বিএনপির একজন কথিত স্থানীয় নেতা হিসেবে পরিচিত হলেও, বাস্তবে তিনি কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের অন্যতম পৃষ্ঠপোষক। তিনি আনোয়ারের অপরাধমূলক কর্মকাণ্ডে পরোক্ষ সহায়তা প্রদান করতেন এবং বিভিন্ন সময় তার গোপন আস্তানার ব্যবস্থাও করতেন।

    দীর্ঘদিন ধরে এক্সেল বাবু ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে আসছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ