শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • পাকিস্তানের ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা

    পাকিস্তানের ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

    দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর ৬ মে মধ্যরাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ তিনটি বিমানঘাঁটিতে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু: রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি, চকওয়ালের মোরাইদ ঘাঁটি

    পাকিস্তানের দাবি: এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করেছে ভারত। কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানলেও ঘাঁটিগুলোর বড় কোনো ক্ষতি হয়নি। ভারতের ছোড়া ৬টি মিসাইল ভুলবশত পাঞ্জাব রাজ্যে পড়েছে।

    জানা গেছে, নূর খান ঘাঁটিই ব্যবহার করেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর একদিন আগে। গুরুত্বপূর্ণ বিদেশি ও পাকিস্তানি নেতাদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এ ঘাঁটি।

    ভারতের বিরুদ্ধে অভিযোগ: পাকিস্তান ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

    তিনি জানান, মিসাইলগুলো ভারতের ঝালান্দারের অদমপুর থেকে ছোড়া হয়, যার একটি অদমপুরে এবং বাকিগুলো অমৃতসরে পড়ে।

    প্রতিক্রিয়া: পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে শনিবার দুপুর পর্যন্ত। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন