বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই
  • গুইমারায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    গুইমারায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় আজ খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গুইমারা গভ. মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতার। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ পাঠ এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের (SEDP) উপ-পরিচালক মাহবুবা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব নাজিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম, এবং গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে মোঃ নিজাম উদ্দিন ও শিউলি আক্তার তাদের অনুভূতি প্রকাশ করেন। শিক্ষকদের পক্ষ থেকে জনাব মংক্য মারমা ও জনাব জয়নুল আবেদীন, অভিভাবকদের পক্ষ থেকে জনাব নিমাজাই মারমা, এবং প্রধান শিক্ষকগণের পক্ষ থেকে জনাব মোয়াজ্জেম হোসেন ও কামরুন্নাহার বক্তব্য রাখেন।

    এসময় মোট আটজন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনে তাদের আরও অনুপ্রাণিত করবে। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের এই সাফল্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং তাদের আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

    প্রধান অতিথি মাহবুবা ইয়াসমিন বলেন, "এই স্কিমের মাধ্যমে আমরা শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করে থাকি যাতে বাংলাদেশের শিক্ষার মান আরও উন্নয়ন করা যায়। ২০২৪-২০২৫ অর্থবছরে সারাদেশে মোট ৫২০টি প্রতিষ্ঠানে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হচ্ছে।"


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন