বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ইউএনও'র হস্তক্ষেপে ভেঙ্গে গেল বাল্য বিবাহ

    ইউএনও'র হস্তক্ষেপে ভেঙ্গে গেল বাল্য বিবাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও'র অভিযানে ভেঙ্গে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক নাবালিকা মেয়ের বাল্য বিবাহ। সেই সাথে আর্থিক জরিমানাও করা হয়েছে কনের পিতার।

    রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার ৪নং হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিম এর  মেয়ে মোছাঃ হাসনাহেনা (১৪) নামের মেয়েকে  বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 

    পরে বিষয়টি ইউএনও মোঃ রুবেল রানা জানতে পারলে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। এরপর ওই ওয়ার্ডের স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে ডেকে নিয়ে আসা হয়। 

    পরে ওই মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন। সত্যতা প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ আইন ২০১৭ এর আওতায় ওই মেয়ের  বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা প্রদান করা হয়েছে।

    তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা বলেন, ' বাল্যবিবাহ রোধ কল্পে এসব বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন