বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • ভারত-পাকিস্তান পরিস্থিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

    ভারত-পাকিস্তান পরিস্থিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সামরিক উত্তেজনা। এ প্রেক্ষাপটে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

    বুধবার (৭ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যে উদ্ভূত অবস্থার প্রতি বাংলাদেশ গভীরভাবে নজর রাখছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

    বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভা‌বে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয়পক্ষকে শান্ত থাকার পাশাপা‌শি সংযম দেখাতে অনু‌রোধ। এ ছাড়া, পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানা‌চ্ছে।

    এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য শেষ পর্যন্ত শান্তি বিরাজ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন