বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • শেখ হাসিনাকে ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক

    শেখ হাসিনাকে ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে ব্যয়ের অস্বচ্ছতা ও সম্ভাব্য দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    এ বিষয়ে ৮ মে তাকে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে। বুধবার (৭ মে) এ তথ্য জানা যায়।

    এর আগে ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাদের ৮ মে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার অনুরোধ জানানো হয়।

    দুদক জানিয়েছে, শেখ হাসিনার কাছে পাঠানো তলবি চিঠি ঢাকার ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকার বাসভবন ও নিজ নিজ এলাকার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।

    তলব করা ব্যক্তিদের মধ্যে একজন, মাহবুব আলী ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হোসেন কাগজপত্র অনুযায়ী পলাতক বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন