বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের জম্মু ও কাশ্মীরে ২৫ পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দার মৃত্যুর ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন, পাকিস্তানে এক ফোঁটাও পানি প্রবাহিত হতে দেওয়া হবে না—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর।

এই প্রেক্ষাপটে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত।” শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক জনসভায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত এমন অভিযোগ তুলে বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। সিন্ধু সভ্যতার উত্তরসূরি হিসেবে পাকিস্তান কখনোই এই নদের ওপর দাবি ছাড়বে না।

পেহেলগাঁওয়ে হামলার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, নরেদ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য চিৎকার করলেও, এই সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে।

তিনি আরও বলেন, পাকিস্তান বা আন্তর্জাতিক মহল মোদির যুদ্ধ কেন্দ্রিক মনোভাব বা সিন্ধু নদের পানির সরিয়ে নেয়ার প্রস্তাব সমর্থন করবে না।

ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই চেয়ারম্যান বলেন, কোনো প্রমাণ ছাড়াই, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন