শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

    ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি ভারতেরও ঘনিষ্ঠ, পাকিস্তানেরও ঘনিষ্ঠ। তারা কোনো না কোনোভাবে এ সমস্যার সমাধান করবে।” শুক্রবার (২৫ এপ্রিল) প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ভ্যাটিকানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    ট্রাম্প বলেন, ‘আমি ভারতের খুব ঘনিষ্ঠ, পাকিস্তানেরও খুব ঘনিষ্ঠ, কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। কাশ্মীর হাজার বছর ধরে চলছে… সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। ওটা ছিল একটা খারাপ ঘটনা।’
     
    কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনের ওয়াশিংটন কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, সবসময়ই ছিল।
     
    এর আগে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় ভূমিকা পালন সম্পর্কে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখাপাত্র ট্যামি ব্রুস বলেন, এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অবশ্যই, আমরা এখন কাশ্মীর বা জম্মুর অবস্থা সম্পর্কে কোনো অবস্থান নিচ্ছি না।

    গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। এটি ২০১৯ সালের পর ভারত-শাসিত কাশ্মীরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

    সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন