শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান

    ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে উত্তেজনাময় হয়ে উঠেছে।

    হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানিদের জন্য ভিসা প্রদান স্থগিতসহ সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন স্থগিত এবং আরও কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

    এর প্রতিক্রিয়ায় পাকিস্তান দিল্লির একতরফা সিদ্ধান্তগুলোকে আন্তর্জাতিক আইন ও চুক্তির পরিপন্থী বলে অভিহিত করেছে। পাশাপাশি পাল্টা ব্যবস্থা হিসেবে ইসলামাবাদ ভারতের জন্য আকাশসীমা বন্ধ, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, সিমলা চুক্তি বাতিল এবং ওয়াঘাহ সীমান্ত অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে।

    দুই দেশের এমন উত্তেজনার মধ্যে ভারতের পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তথ্য আছে পাকিস্তানের শহরগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। 

    খাজা আসিফ বলেন, ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে।

    তিনি আরও বলেন, ভারত যদি পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে।  আমরা সম্পূর্ণভাবে ভারতের যেকোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করবে না।

    পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতসহ যেকোনো স্থানে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা। কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।

    এদিকে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। সূত্র: বিবিসি, আল-জাজিরা
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন