বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • পিরোজপুরের সাব-রেজিস্ট্রার

    হুমায়ুনের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ

    হুমায়ুনের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার সাব-রেজিস্ট্রার হুমায়ুন বিন সিরাজের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারি, ঘুষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছরে দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা ইতোমধ্যেই স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    অভিযোগে বলা হয়েছে, হুমায়ুন সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে নারী সঙ্গ, অর্থ লেনদেন, চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি ও দালালদের মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তিনি নিয়মিতভাবে তার নিজস্ব ভাড়া বাসায় বিভিন্ন স্থান থেকে নারীদের নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডে অফিস সহায়কসহ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী তাকে সহযোগিতা করে বলে স্থানীয়দের দাবি।

    এছাড়া তার বিরুদ্ধে অতীতে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় দায়িত্ব পালনের সময়ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারী দাবি করেন, সে সময়ও তাকে নারীসহ হাতেনাতে ধরা হলেও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

    একাধিক সূত্র জানায়, হুমায়ুন নিজেকে প্রভাবশালী বলে দাবি করেন এবং জানান, তার উর্ধ্বতন মহলে প্রভাব রয়েছে। তার বিরুদ্ধে ঘুষ, অবৈধ লেনদেন এবং সরকারি দায়িত্বে থেকেও নিজ বাসা ও হোটেলে নিয়মিত রাত যাপনের অভিযোগও উঠেছে।

    এ বিষয়ে স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও, গোপনে তার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, হুমায়ুন বিন সিরাজ সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করছেন।

    স্থানীয়রা বিষয়টির দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

     দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রণীত। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন