শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগ রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় তাঁর বাসভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম। পুলিশ জানায়, শুক্রবার ভোরে কাপড় বা পলিথিনজাতীয় দাহ্য বস্তু ব্যবহার করে বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে ফটকের একটি অংশ পুড়ে গেছে। বাসভবনটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও সেখানে অবস্থান করেন। পুলিশ কমিশনার জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসভবনের প্রবেশপথের ফটকে এই হামলা চালিয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেটের মধ্যে যেটা দেখে বুঝা গেল সম্ভবত কোন পলিথিন টাইপের কিছু একটা হয়তোবা জ্বালানি কেরোসিন দিয়ে থ্রো করে আগুনটা দিয়েছে গেটের মধ্যে। পরে হয়তো আগুন ধরে ওই পলিথিন পোড়া শেষ হইছে এবং আগুন শেষে পলিথিনের ছাই নিচে পড়ে আছে।

    তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম এবং কী ঘটেছে ও কীভাবে হামলাটি চালানো হয়েছে তা খতিয়ে দেখছি। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং ওই এলাকার সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে বা হামলার উদ্দেশ্য উদ্‌ঘাটন করতে পারেনি। এর আগে বৃহস্পতিবার ভোরে ৪টি বাস পোড়ানোর ঘটনা ঘটে সিলেটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন