সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

    কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সদস্যরা।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে সংগঠনের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এসময় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রকিবুজ্জামান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস সংগঠনের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

    পরিশেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রকিবুজ্জামান,সদস্য নাঈম,আরাফাত,আজাদ সহ অন্যান্য সদস্যরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন