সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির

    কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র থেকে দেশের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বোয়িং উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ বিষয়ে গোপনীয়তার কিছু নেই। সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক রুট বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে আরও উড়োজাহাজ কেনা হবে। তবে কাউকে সন্তুষ্ট করার জন্য উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশের প্রয়োজন বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    এ সময় ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

    প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারপ্রধানরা সাধারণত জাতিসংঘের অধিবেশনে দুই দিন অবস্থান করেন। প্রধানমন্ত্রী চার দিন সেখানে ছিলেন এবং এ সময়ে প্রায় ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার ভাষায়, এতগুলো বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়া নজিরবিহীন।

    তিনি বলেন, জাতিসংঘের কর্মসূচি শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী দেশে ফিরছেন। এর বাইরে তার আর কোনো কর্মসূচি নেই।

    জাতিসংঘে প্রধানমন্ত্রী দলীয় বক্তব্য দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী মূলত জলবায়ু পরিবর্তনসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বিষয়গুলো না বুঝে বা বক্তব্য না পড়ে এ ধরনের মন্তব্য করা ঠিক নয়।

    প্রশ্নোত্তর পর্বের আগে লিখিত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। নতুন সরকারের জন্য এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম অংশগ্রহণ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

    তিনি বলেন, এর মধ্য দিয়ে একই পরিবারের দুই প্রজন্মের তিনজন প্রধানমন্ত্রীর জাতিসংঘের এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার একটি অনন্য ইতিহাস তৈরি হয়েছে।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা আরও বেড়েছে।

    হুমায়ুন কবিরের লিখিত বক্তব্য অনুযায়ী, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে। তার মতে, সফরের মাধ্যমে নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

    তিনি আরও বলেন, বিভিন্ন সভা ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি সমর্থন জানিয়েছেন। তার ভাষ্য, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা তুলে ধরেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন