মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুর বিআরটিএতে অভিযান, ৫ দালালের কারাদণ্ড সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল খতিয়ে দেখবেন উপদেষ্টা জাহেদ মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ হামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৬ সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি এয়ারবাস কেনায় স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা হবে: বিমানমন্ত্রী আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সচেতনতায় দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত মনপুরায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস, বিক্রি ২০ হাজার টাকায় সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা আর চলবে না, ট্রিগার আমিও টানতে জানি : শিক্ষামন্ত্রী
  • আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সচেতনতায় দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

    আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সচেতনতায় দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি প্রবাসীদের সচেতনতায় দুবাই পুলিশের উদ্যোগে দেইরায় অনুষ্ঠিত হয়েছে  সচেতনতামূলক অনুষ্ঠান। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার দুবাইয়ের দেইরায় অবস্থিত মার্কো পোলো হোটেলে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    দুবাই পুলিশের ‘ইতিবাচক চেতনা’ দলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয়। স্থানীয় আইন-কানুন মেনে চলা, সামাজিক দায়িত্ব পালন এবং নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার বিষয়ে অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।

    এ সময় প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশি প্রবাসী কমিউনিটির সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পুলিশের উদ্যোগে আয়োজিত এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীদের স্থানীয় আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতন করার পাশাপাশি কমিউনিটির সঙ্গে পুলিশের যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন