শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। নতুন এই সিরিজে রয়েছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ ৪জি। ক্রেতাদের জন্য সিরিজটির প্রতিটি মডেলে থাকছে দুই বছরের ওয়ারেন্টি এবং এক বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা।
শাওমি জানিয়েছে, নতুন সিরিজে দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ডিসপ্লে ও টেকসই নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রেতাদের জন্য বিভিন্ন কিস্তি, ক্যাশব্যাক ও উপহারের অফারও থাকছে।
সিরিজটির শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। এতে ১০০ ওয়াট হাইপারচার্জ ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। ফোনটিতে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে।
পানি ও ধুলা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং রয়েছে বলেও জানিয়েছে শাওমি।
অন্যদিকে রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ। আর রেডমি নোট ১৭ ৪জি মডেলে রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং।
রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭ ৪জি—দুই মডেলেই অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস এবং ৩ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্সের সার্টিফিকেশন রয়েছে।
থাকছে ক্যাশব্যাক ও ০% ইএমআই
নতুন সিরিজের ফোন কেনার ক্ষেত্রে বিভিন্ন অফারের কথাও জানিয়েছে শাওমি। কার্ডলেস ইএমআই সুবিধায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া ৩৬টি ব্যাংকের কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ১২ মাসের ০ শতাংশ ইএমআই সুবিধায় ফোন কেনার সুযোগ পাবেন।
নগদ মূল্যে ফোন কিনলেও থাকছে বিভিন্ন উপহার। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ২ হাজার টাকা মূল্যের বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট এবং ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্ক সমন্বিত ব্যাগ বান্ডেল। নির্বাচিত ক্রেতারা বিশেষ ইন্টারনেট বান্ডেলও পাবেন।
এ ছাড়া সিরিজটির প্রতিটি ক্রেতার জন্য থাকছে ‘নোট ক্লাব প্রিভিলেজ কার্ড’। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত স্টোরে শাওমির টিভি ও ওয়াশার ড্রায়ার কেনায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাওয়া যাবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি নোট সিরিজের প্রতি ক্রেতাদের আস্থা ও জনপ্রিয়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রেডমি নোট ১৭ সিরিজ আনা হয়েছে। পাশাপাশি এবার প্রথমবারের মতো দুই বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে, যা ক্রেতাদের আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেবে বলে আশা করেন তিনি।
দাম ও ভ্যারিয়েন্ট
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি পাওয়া যাচ্ছে ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক রঙে। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ প্রো ৫জি পাওয়া যাচ্ছে স্কাই ব্লু, সাটিন অরেঞ্জ ও ব্ল্যাক রঙে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই মডেলটির দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ ৪জি পাওয়া যাচ্ছে সেলেসটিয়াল পার্পল, স্কাই টিল ও ব্ল্যাক রঙে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ সিরিজের ফোনগুলো দেশের বিভিন্ন শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারের কাছে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে শাওমি বাংলাদেশের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।