রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

    তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই দশক ধরে অভিনয় ও মডেলিংয়ে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাবলীল অভিনয়ের জন্য বরাবরই দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। পাশাপাশি সৌন্দর্য ও নিজস্ব সাজ-পোশাকের কারণেও আলাদা করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

    তবে মডেলিংয়ের চেয়ে অভিনয়কেই বরাবর বেশি গুরুত্ব দিয়েছেন তিশা। ফ্যাশন ও সাজপোশাকে প্রশংসিত হলেও সাধারণ ও ঐতিহ্যবাহী পোশাকেই তাকে বেশি দেখা যায়। শাড়ির মতো সাদামাটা পোশাকেই নিজেকে মেলে ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। শাড়িতে সেজেই ভক্তদের মুগ্ধ করেছেন পর্দার এই প্রিয় মুখ।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। ছবিগুলোতে তাকে চিরচেনা ঐতিহ্যবাহী সাজে দেখা গেছে। লাল শাড়ির সঙ্গে ছিল কাচের চুড়ি ও বিভিন্ন অলংকার।

    ছবিগুলোতে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। কখনো মিষ্টি হাসিতে লেন্সের দিকে তাকিয়েছেন, আবার কখনো মুখ ঢেকে লাজুক হাসিতে চোখ বন্ধ করেছেন। তিশার এমন প্রাণবন্ত উপস্থিতি ও লাজুক হাসি ভক্তদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন অনেকে।

    ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’ অর্থাৎ নীরবে বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

    দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ে আগের তুলনায় তার উপস্থিতি কিছুটা কমলেও পরিবার, কাজ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তুলে ধরেন এই শিল্পী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ