রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান

    স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবার জন্য সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা নিশ্চিত করে স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

    রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা শুধু আধুনিক হাসপাতাল বা উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসায় সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। রোগ জটিল হওয়ার পর চিকিৎসার পরিবর্তে প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্ব দিতে হবে।

    তিনি দেশের ৯০ হাজারের বেশি গ্রামে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেন। ডেঙ্গু সচেতনতা, শিশুদের টিকাদান এবং হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক স্ক্রিনিং ও নিয়মিত মনিটরিং বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ডিমেনশিয়া ও পারকিনসন্সের মতো বার্ধক্যজনিত রোগের চিকিৎসা প্রস্তুতির কথাও বলেন।

    স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত এবং ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। এতে নারী স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, তারা কমিউনিটি পর্যায়ে দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা ও প্রসূতি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    গর্ভবতী নারী ও শিশুদের উন্নত সেবা এবং প্রাথমিক চিকিৎসা থেকে বিশেষায়িত হাসপাতালে দ্রুত স্থানান্তরের জন্য কার্যকর রেফারাল নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

    জুবাইদা রহমান বলেন, উদ্ভাবন মানে শুধু ব্যয়বহুল যন্ত্র বা নতুন অ্যাপ তৈরি নয়; সাধারণ মানুষের বাস্তব সমস্যার সমাধানই প্রকৃত উদ্ভাবন। ওষুধ শিল্প, গবেষণা ও ডিজিটাল প্রযুক্তিকে সমন্বয় করে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

    প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে আয়োজিত তিন দিনব্যাপী ইনোভেশন ফেয়ার ১২ সেপ্টেম্বর নভোথিয়েটারে শুরু হয়েছে। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন