রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম

    স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলরসহ সব পদেই প্রার্থিতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।

    এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার আইনে কোনো লাভজনক সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের পদে থাকা ব্যক্তির অযোগ্যতার বিষয়টি রয়েছে। আবার শিক্ষা মন্ত্রণালয়ের **এমপিও নীতিমালা-২০২৫**-এ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একই সময়ে একাধিক পদ বা আর্থিক লাভজনক পদে থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে।

    মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। প্রয়োজন হলে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।

    শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক না করার কারণ হিসেবে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও একজন ব্যক্তি স্বশিক্ষিত বা সমাজসেবক হতে পারেন। জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে মানুষের যোগ্যতা ও গ্রহণযোগ্যতাই গুরুত্বপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন