সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‍্যামন ম্যাগসাইসাইয়ের ২০২৬ পুরস্কার পেলেন রুনা খান আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ অভিযান লারাকে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা হামলার দাবি ইরানের গুমের তদন্তে স্বাধীন কমিশনের দাবি ১১ দলীয় জোটের শাহজালালে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ নানা পণ্য জব্দ আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পাসপোর্ট  অফিসে হয়রানি ও অনিয়মের অভিযোগ, ৫ দফা দাবি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নতুন ঋণের চেয়ে পুরোনো ঋণ শোধে বেশি ব্যয়, জুলাইয়ে ঘাটতি ২৭৩ মিলিয়ন ডলার দেশের ১,৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা, আসছে জাতীয় পর্যটন নীতিমালা হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫১৬
  • শাহজালালে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ নানা পণ্য জব্দ

    শাহজালালে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ নানা পণ্য জব্দ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬২৫ কার্টন বিদেশি সিগারেট, হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

    রোববার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটের কর্মকর্তারা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।

    কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফটের কর্মকর্তারা দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করেন। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় মো. হিমেল নামে এক যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২৭০ কার্টন বিদেশি সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়।

    একই ফ্লাইটের আরেক যাত্রী শারমিন আক্তারের ব্যাগেজেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ২৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেন কর্মকর্তারা।

    এতে বি-শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম উদ্ধার হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

    এদিকে, সি-শিফটের কর্মকর্তারা দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান চালান। রাত সোয়া ২টার দিকে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়।

    একই ফ্লাইটের আরেক যাত্রী সোহদুল হাসান শাকিলের ব্যাগেজ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম এবং ৩ কেজি জর্দা জব্দ করা হয়।

    অন্যদিকে, কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার উদ্ধার করা হয়।

    সিআইআইডি জানিয়েছে, সি-শিফটের পৃথক অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা এবং ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

    সব মিলিয়ে বিমানবন্দরের বি ও সি-শিফটের অভিযানে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

    এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন