রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশ্বের বৃহৎ মানবসৃষ্ট হ্রদে ফেরিডুবি, নিহত ৭২ সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা ভ্যাকসিন ও বায়োসিমিলার উৎপাদনে স্বনির্ভর হতে জাতীয় কৌশল করবে সরকার শাপলা চত্বর মামলা: ৯ আসামি ট্রাইব্যুনালে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর অভিনেত্রী রিধিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী সেলফির অজুহাতে এক বছরের মেয়েকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ‘আমির হামজার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ’ কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • অভিনেত্রী রিধিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

    অভিনেত্রী রিধিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ভাটারা এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় রিধিকার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

    রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত্যুর সময় রিধিকা তার প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এর আগে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলেও জানা গেছে। তবে ঠিক কী পরিস্থিতিতে রিধিকার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ বা কারও প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয় তদন্ত করা হচ্ছে।

    ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে রিধিকার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার আগে-পরে কী ঘটেছিল, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন