রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১১ জনকে গ্রেপ্তার করল ডিএমপি নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচিতে পরিবর্তন রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল ও অলি, দুজনের মনোনয়নই বৈধ গ্যাসের চাপ কমে গাজীপুরের কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে ৪০ শতাংশ মূলধন বাড়াতে ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে ঢাকা ব্যাংক অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের বিশ্বের বৃহৎ মানবসৃষ্ট হ্রদে ফেরিডুবি, নিহত ৭২ সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা ভ্যাকসিন ও বায়োসিমিলার উৎপাদনে স্বনির্ভর হতে জাতীয় কৌশল করবে সরকার শাপলা চত্বর মামলা: ৯ আসামি ট্রাইব্যুনালে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর
  • খাবার নিয়ে ঝামেলা এড়াতে ‘ফুড ডিভোর্স’, কীভাবে কাজ করে এই ট্রেন্ড?

    খাবার নিয়ে ঝামেলা এড়াতে ‘ফুড ডিভোর্স’, কীভাবে কাজ করে এই ট্রেন্ড?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্পর্কে দুজন মানুষের সব পছন্দ এক হবে—এমনটা নয়। বিশেষ করে খাবারের রুচি, খাওয়ার সময় কিংবা ডায়েটের ক্ষেত্রে পার্থক্য থাকাটা খুবই স্বাভাবিক। একজন হয়তো ঘরোয়া খাবার পছন্দ করেন, অন্যজনের পছন্দ রেস্তোরাঁর খাবার। কেউ ভাত-মাছ ছাড়া খেতে পারেন না, আবার সঙ্গী হয়তো হালকা খাবার বা সালাদেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

    এই ছোটখাটো পার্থক্য নিয়ে নিয়মিত মতবিরোধ এড়াতে সম্পর্কের ক্ষেত্রে নতুন এক লাইফস্টাইল ট্রেন্ড নিয়ে আলোচনা হচ্ছে—‘ফুড ডিভোর্স’। নামটি শুনে বিচ্ছেদের কথা মনে হলেও এর সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই। বরং খাবারের ক্ষেত্রে দুজনের স্বাধীন পছন্দকে সম্মান করাই এর মূল ধারণা।

    ‘ফুড ডিভোর্স’ আসলে কী?

    ‘ফুড ডিভোর্স’ বলতে বোঝানো হচ্ছে, একই সম্পর্কে থেকেও দুজন নিজেদের পছন্দ, প্রয়োজন ও সময় অনুযায়ী আলাদা খাবার খেতে পারবেন। প্রতিদিন একই খাবার খাওয়া বা একই সময়ে খাওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

    ধরা যাক, একজন সঙ্গী স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করছেন, অন্যজন স্বাভাবিক খাবার খেতে চান। কিংবা একজন রাতে হালকা খাবার পছন্দ করেন, অন্যজন ভারী খাবার ছাড়া তৃপ্তি পান না। এমন পরিস্থিতিতে দুজনের পছন্দকে মিলিয়ে নেওয়ার জন্য প্রতিদিন চাপ তৈরি না করে আলাদা খাবার বেছে নেওয়াই ‘ফুড ডিভোর্স’-এর ধারণা।

    ‘আজ কী রান্না হবে’ নিয়ে কমবে ঝামেলা

    দম্পতিদের দৈনন্দিন জীবনে খাবার নিয়ে সবচেয়ে পরিচিত প্রশ্ন—‘আজ কী রান্না হবে?’ দুজনের পছন্দ আলাদা হলে এই প্রশ্ন থেকেই তৈরি হতে পারে বিরক্তি।

    কেউ ঝাল খাবার পছন্দ করেন, অন্যজন ঝাল একেবারেই সহ্য করতে পারেন না। একজন ভাত খেতে চান, অন্যজন রুটি বা সালাদে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রতিদিন দুজনের পছন্দ মেলাতে গিয়ে রান্নাঘরে যেমন বাড়তি চাপ তৈরি হয়, তেমনি সম্পর্কেও অপ্রয়োজনীয় মনোমালিন্য দেখা দিতে পারে।

    ফুড ডিভোর্সের ধারণা এমন পরিস্থিতিতে দুজনকেই নিজের পছন্দ অনুযায়ী খাবার বেছে নেওয়ার সুযোগ দেয়।

    খাওয়ার সময়ও হতে পারে আলাদা

    শুধু খাবারের ধরন নয়, খাওয়ার সময় নিয়েও দম্পতিদের মধ্যে পার্থক্য থাকতে পারে। কেউ সন্ধ্যার মধ্যেই রাতের খাবার শেষ করতে চান, আবার কারও কাজের কারণে রাত ১০টা বা ১১টার আগে খাওয়ার সুযোগ হয় না।

    এক্ষেত্রে একসঙ্গে খাওয়াকে বাধ্যতামূলক না করে নিজেদের সময় অনুযায়ী খাওয়ার সুযোগ রাখা যেতে পারে। এতে দুজনের ব্যক্তিগত রুটিনও বজায় থাকে এবং খাবারকে কেন্দ্র করে অযথা চাপ কমে।

    আলাদা খাবার মানেই দূরত্ব নয়

    ফুড ডিভোর্সের অর্থ কখনোই একসঙ্গে খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া নয়। বরং প্রতিদিনের খাবারে স্বাধীনতা থাকলেও বিশেষ দিন বা নির্দিষ্ট সময়ে দুজন একসঙ্গে খেতে পারেন।

    ছুটির দিন, বিশেষ অনুষ্ঠান কিংবা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে পছন্দের খাবার নিয়ে একসঙ্গে বসা যেতে পারে। আবার দুজন মিলে রান্না করা কিংবা বাইরে গিয়ে খাওয়ার পরিকল্পনাও করা যায়।

    অর্থাৎ, প্রতিটি খাবার একসঙ্গে খাওয়ার পরিবর্তে যে সময়গুলোতে একসঙ্গে থাকা গুরুত্বপূর্ণ, সেগুলোকে আরও অর্থবহ করে তোলাই হতে পারে এর উদ্দেশ্য।

    সম্পর্কের চাপ কমাতেই এই ট্রেন্ড

    ফুড ডিভোর্সের মূল উদ্দেশ্য সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করা নয়; বরং খাবার নিয়ে ছোটখাটো মতপার্থক্যকে বড় বিরোধে রূপ নেওয়া থেকে আটকানো।

    একটি সম্পর্কে থাকা মানেই যে দুজনের সব অভ্যাস ও পছন্দ একই হতে হবে, এমন কোনো কথা নেই। বরং ভিন্নতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে একে অপরের পছন্দের প্রতি সম্মান দেখানো সম্পর্ককে আরও স্বস্তিদায়ক করতে পারে।

    তবে ফুড ডিভোর্সের ক্ষেত্রে পারস্পরিক সম্মতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজনের স্বাধীনতা যেন অন্যজনের ওপর অতিরিক্ত দায়িত্ব বা চাপ তৈরি না করে, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।

    সব মিলিয়ে, ‘ফুড ডিভোর্স’কে সম্পর্ক ভাঙার কোনো ধারণা হিসেবে না দেখে খাবার নিয়ে অপ্রয়োজনীয় মতবিরোধ কমানো এবং ব্যক্তিগত পছন্দকে সম্মান করার একটি আধুনিক লাইফস্টাইল ট্রেন্ড হিসেবে দেখা যেতে পারে।


    সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মিডিয়াম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ