সোমবার, ১০ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু,  শোক পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর পাশে সরকারের পক্ষ থেকে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ হস্তান্তর ও দেশে ফেরানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের যোগাযোগ অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অগ্নিকাণ্ডের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্তের দিকেও নজর রাখছে বাংলাদেশ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন