বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • প্রশ্নফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

    প্রশ্নফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে।

    সোমবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম বন্ধ এবং পরীক্ষাপদ্ধতিতে সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সোমবার বিভিন্ন এলাকা থেকে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে বিপুলসংখ্যক শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। পরে তারা বিধানসভা ঘেরাওয়ের উদ্দেশ্যে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

    একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে। পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়। জলকামানের পানির তোড়ে কয়েকজন শিক্ষার্থীকে নাচতে দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতের বিভিন্ন ছাত্র আন্দোলনের দৃশ্যের সঙ্গে এর তুলনা করা হয়।

    আন্দোলনকে কেন্দ্র করে রাঁচির গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দূরপাল্লার বাসেও তল্লাশি চালানো হয়। পরিস্থিতি বিবেচনায় শহরের বেশ কিছু স্কুল বন্ধ রাখা হয়।

    এদিকে একই সময়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিজেপির নেতাকর্মীরাও বিক্ষোভ করেন। তবে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, লাঠিচার্জ নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

    জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন এরই মধ্যে ১৬ দিনে গড়িয়েছে। আন্দোলনকারীরা পুরো বিষয়টির সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছেন।

    অনশনে থাকা শিক্ষার্থী নেতা দেবেন্দ্র মাহাতো ও রবীন্দ্র পাসোয়ান বলেন, সরকার ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিলের প্রস্তাব দিয়েছে। তাদের দাবি অনুযায়ী এটি যথেষ্ট নয়। শিক্ষার্থীরা সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চান।

    অন্যদিকে ঝাড়খণ্ড সরকার দাবি করেছে, শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে।

    নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে সিআইডি তলব করার পর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত ২২ জুলাই সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন।

    মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা সরকারের আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন