শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর প্রধানমন্ত্রীর

    বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর প্রধানমন্ত্রীর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি সরেজমিনে দেখেন প্রধানমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনে সরকারের নেওয়া কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

    বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

    এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

    সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম হাতে নেয় সরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন