শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হামের উপসর্গে আরও এক শিশুর প্রাণহানি অস্ট্রেলিয়ায় থেকে আর ফেরেননি, চাকরিচ্যুত তানজিনা রইস শিবিরের ম্যারাথন নিয়ে ফেসবুকে রাশেদ খাঁনের তীব্র সমালোচনা রাষ্ট্রদূত থেকে নৌপ্রধান, মিসবাহ উল আজীমের বর্ণাঢ্য ক্যারিয়ার নতুন ঋণের আগে পাঁচ সংস্কারে জোর আইএমএফের ফাইনালে কৌশলের যুদ্ধ, মুখোমুখি গুরু লুইস ও শিষ্য স্কালোনি জুলাই সনদ নিয়ে অপপ্রচার চলছে, বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর লড়াই শুরু জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ বৈশ্বিক জনমতে চীনের উত্থান, যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তায় ভাটা: পিউ জরিপ
  • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর লড়াই শুরু

    টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর লড়াই শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

    সিরিজের প্রথম ম্যাচে হারের পর একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। স্পিনার নাসুম আহমেদের জায়গায় দলে ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বাকি দল অপরিবর্তিত রাখা হয়েছে।

    প্রথম ম্যাচে পিছিয়ে পড়ায় সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে, জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়ে।

    বাংলাদেশের একাদশ:

    তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

    জিম্বাবুয়ের একাদশ:

    ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ