বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • প্রেমিকের ঝাঁপ, প্রেমিকার পলায়ন—ভারতে চাঞ্চল্যকর ঘটনা

    প্রেমিকের ঝাঁপ, প্রেমিকার পলায়ন—ভারতে চাঞ্চল্যকর ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন এক প্রেমিক যুগল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সেতু ছেড়ে চলে যান তরুণী। ফলে নদীতে ঝাঁপ দেন শুধু তরুণ, যাকে পরে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজ শহরের যমুনা নদীর একটি সেতুতে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, যুগল একসঙ্গে নদীতে ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যে সেতুতে ওঠেন। কিন্তু তরুণ ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তরুণী সেখান থেকে দ্রুত সরে যান এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

    পুলিশ জানিয়েছে, আহত তরুণের নাম আন্নু গুপ্তা। নদীতে ঝাঁপ দেওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

    প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, কী কারণে ওই যুগল এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।


    সূত্র : ইন্ডিয়া টুডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন