বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

হামে আক্রান্ত যমজ শিশুদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

হামে আক্রান্ত যমজ শিশুদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সম্প্রতি জাতীয় দৈনিকে “হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা ও সার্বিক সহায়তায় দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল তুলে দেওয়া হয়।

প্রতিনিধি দল চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসান-হোসেনসহ হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

চিকিৎসকরা জানান, বর্তমানে যমজ শিশুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাদের আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ডা. মেজবাহুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাখাওয়াত হোসেন, শিশু বিভাগের চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নার্সরা।

শিশু দুটির বাবা একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রত্যন্ত এলাকায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন