রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে চলছে অবৈধ পণ্য আমদানির রমরমা আয়োজন

    বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে চলছে অবৈধ পণ্য আমদানির রমরমা আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট এবং কুরিয়ার ইউনিটে কার্গো গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা ও ছাড়পত্র প্রদানের প্রক্রিয়াটি বর্তমানে এক গভীর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বৈধ পণ্যের আড়ালে অবাধে চলছে অবৈধ মোবাইল এলসিডি, প্রসাধনী, বিদেশি মাদক তথা শীসা এবং অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট আমদানি।

    অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, এই রমরমা চোরাচালান ও ঘুষ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত রয়েছেন ঢাকা কাস্টম হাউসের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রভাবশালী সিন্ডিকেট সদস্যরা। আমদানিকারক ও ব্যবসায়ীদের অভিযোগ, শুল্ক খাতের নিয়মকানুন ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এই অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছে।

    জানা যায়, উপকমিশনার (ডিসি) সাইফুর রহমান, শুল্কায়ন গ্রুপের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসানের এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিনসহ একাধিক কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে ঘুষ গ্রহণ ও  অবৈধ পণ্য আমদানির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও কুরিয়ার সিন্ডিকেটের মো. মুনতাকির ইসলাম জাতীয় পরিচয়পত্র গোপন করে আমদানীকৃত পণ্য খালাস করয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে অবৈধ মোবাইল এলসিডির ব্যবসার অভিযোগ রয়েছে।

    মসলার চালানের আড়ালে ৩০ কেজি শীসা ও ফুড সাপ্লিমেন্টের অবৈধ চালান:
    সাম্প্রতিক সময়ে আমদানিকৃত একটি চালানের ঘটনায় এই সিন্ডিকেটের থলের বেড়াল বেরিয়ে এসেছে। আমদানিকারক প্রতিষ্ঠান ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এম এম ট্রেডার্স বিল অব এন্ট্রি নম্বর সি ১০৩৯১৭২ (তারিখ: ০৫.১০.২০২৬) এর মাধ্যমে মাত্র ৩ কেজি মসলা আমদানির ঘোষণা দেয়। কিন্তু অত্যন্ত সুকৌশলে সেই ঘোষণার আড়ালে আনা হয় আল ফাকহার ব্র্যান্ডের ৩০ কেজি বিদেশি মাদক শীসা এবং ঔষধ প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ ফুড সাপ্লিমেন্ট। অথচ কাস্টমসের নিয়ম অনুযায়ী আমদানিকৃত পণ্যের এইচএস কোড ও শুল্কায়ন যাচাই এবং পাউডারজাতীয় উপাদানের ক্ষেত্রে বাধ্যতামূলক কেমিক্যাল টেস্ট করার কথা থাকলেও এয়ার ফ্রেইট ইউনিটের উপকমিশনার (ডিসি) সাইফুর রহমান কোনো পরীক্ষণের সুপারিশ বা কেমিক্যাল টেস্ট ছাড়াই সেই চালান ছাড়ের ব্যবস্থা করেন। শুল্কায়ন গ্রুপের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ করে এই বেআইনি প্রক্রিয়াকে বৈধতা দেন।

    কেজি প্রতি নির্ধারিত ঘুষের অঙ্ক এবং ক্ষমতার দাপট:
    তথ্য প্রমাণে জানা যায়, ঢাকা কাস্টম হাউসের কুরিয়ার ও এয়ার ফ্রেইট ইউনিটে এখন নিয়মতান্ত্রিক শুল্ক আদায়ের পরিবর্তে ওজন এবং পণ্যের উৎসের ওপর ভিত্তি করে কেজিপ্রতি নির্দিষ্ট ফিক্সড ঘুষ আদায়ের এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে। আমদানিকারকদের বাধ্য করা হচ্ছে প্রতি কেজি পণ্যে নির্দিষ্ট অংকের ঘুষ দিতে। এই ঘুষের ভাগবাটোয়ারা ও সংগ্রহের ক্ষেত্রে এয়ার ফ্রেইটের ডিসি মোহাম্মদ সাইফুর রহমান এবং প্রিভেনটিভের ডিসি এইচ. এম. কবিরের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, ডিসি সাইফুর রহমান নিজেকে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে দাবি করেন যে এই ঘুষের টাকা তাকে ওপরের মহলে পৌঁছাতে হয়, যার ফলে উচ্চ পর্যায় থেকেও তাকে আটকানোর উপায় নেই। একই সাথে এয়ার ফ্রেইট ইউনিটের যুগ্ম কমিশনার ফাতেমা খায়রুন নূর সাপ্তাহিক ভিত্তিতে বিদেশি মুদ্রায় ঘুষ গ্রহণ করেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া আগের কমিশনারদের আমলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করলেও বর্তমান কমিশনার রইচ উদ্দিন খানের যোগসাজশে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে।

    ভুয়া এনআইডি ও পরিচয় গোপনের নেপথ্যে মুনতাকির এবং লজিস্টিক কারসাজি:
    কুরিয়ার সিন্ডিকেটের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন মো. মুনতাকির ইসলাম। তিনি তার জাতীয় পরিচয়পত্র নম্বর (২৮৭৯৬৯৭৪৪৫), জন্ম তারিখ এবং পিতা-মাতার নামসহ প্রকৃত পরিচয় গোপন করে অবৈধ মোবাইল এলসিডি এবং অন্যান্য কমার্শিয়াল পণ্য খালাস করে আসছেন। তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলায়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রাম হলেও তিনি ঢাকায় বসে কমিশনার রইচ উদ্দিনসহ সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। অনুসন্ধানে আরও জানা গেছে, ডে লাইট ও এম এম ট্রেডার্স সিঅ্যান্ডএফের শেখ মেহেদী হাসান মূলত সাবেক ডিসি প্রিভেন্টিভ এবং বর্তমান ডিসি প্রশাসন মো. আমিনুল ইসলামের ক্যাশিয়ার হিসেবে কাজ করেন। ডিসি আমিনুল প্রিভেন্টিভ দায়িত্বে থাকাকালীন মেহেদীর বেশ কয়েকটি সন্দেহজনক চালান সিআইসি লক দিলেও কোনো ধরনের কায়িক পরীক্ষণ ছাড়াই তা দ্রুত ছেড়ে দেওয়া হয়, যার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। মুনতাকির ইসলাম তার অবৈধ কর্মকাণ্ড ঢাকতে এবং সাংবাদিকদের মুখ বন্ধ করতে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছেন, যার অডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে।

    কমিশনারের নীরব ভূমিকা ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি:
    ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খানের এই পুরো প্রক্রিয়ায় নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা গোটা কাস্টমস প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। এর আগেও কুরিয়ার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ৭৬ হাজার টাকার পণ্যচালান মাত্র ৩৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার দুর্নীতির প্রমাণ মিললেও কমিশনার কোনো ব্যবস্থা নেননি। এর ফলে সাধারণ ও বৈধ ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, রাষ্ট্র ও জনগণের কোটি কোটি টাকার রাজস্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আমদানিকারক ও সংশ্লিষ্ট মহলের জোরালো দাবি হলো, কমিশনার রইচ উদ্দিন খান, ডিসি সাইফুর রহমান, ডিসি এইচ. এম. কবির এবং তাদের নিকটাত্মীয়দের সম্পত্তির হিসাব যাচাই করে অবিলম্বে দুদক আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ডিসি সাইফুর রহমান ও এসি নাজমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। পরে কুরিয়ার সিন্ডিকেটের মো. মুনতাকির ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি তথ্য না দিয়ে প্রতিবেকের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন