রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এমএলএসে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

    এমএলএসে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

    শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে প্লে-অফ ম্যাচ শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহমালিক জর্জ মাস। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

    গোলসংখ্যায় এ মৌসুমে মেসির কাছাকাছি ছিলেন না অন্য কোনো খেলোয়াড়। ২৬ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা মেসির পর দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের পেতার মুসা, যিনি করেছেন ২২ গোল। ২১ গোল নিয়ে তৃতীয় হয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।

    শুধু গোল করেই নয়, সতীর্থদের দিয়ে গোল করিয়েও অবদান রেখেছেন মেসি। এ মৌসুমে তাঁর অ্যাসিস্ট ১৭টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট ৪৩ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি, যা লিগে সর্বোচ্চ। প্রতি ম্যাচে গোলের গড়ও সবার চেয়ে বেশি—০.৮৪।

    এমএলএসে এর আগে পাঁচজন খেলোয়াড় একাধিকবার গোল্ডেন বুট জিতলেও কেউ টানা দুই মৌসুম এই পুরস্কার পাননি। মেসির আগে একাধিকবার এই স্বীকৃতি পেয়েছেন প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট-ফিলিপস।

    গত মৌসুমেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি। ২০২৫ সালে ২৯ গোল করে প্রথমবার এমএলএসের গোল্ডেন বুট জেতেন তিনি। ওই মৌসুমে ১৯টি অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন অধিনায়ক। একই বছর টানা দ্বিতীয়বারের মতো লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জেতেন তিনি।

    এবারও এমভিপি হওয়ার দৌড়ে রয়েছেন মেসি। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। ২০২৪ ও ২০২৫ সালে সেরা হওয়ার পর এবারও পুরস্কারটি জিতলে এমএলএসের ব্যক্তিগত অর্জনের তালিকায় আরও একটি উল্লেখযোগ্য রেকর্ড যোগ হবে তাঁর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন