পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং ওএসডি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে ফাতিহা ইয়াসমিনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে এপিবিএনের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। মোনালিসা বেগমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার থেকে পিটিসি, রংপুরের পুলিশ সুপার করা হয়েছে।
জাহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে। আবু হাসানকে পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
মুহাম্মদ রহমত উল্লাহর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার থেকে এসএমপি, সিলেটের উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করে তাকে পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার করা হয়েছে।
মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার থেকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। শারমিন আক্তারকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) থেকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আমীনুল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার থেকে পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটির পুলিশ সুপার করা হয়েছে। আসমা আখতারকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) থেকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) করা হয়েছে।
এ ছাড়া নাছির উদ্দিন যুবায়েরকে পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং শাহরিয়ার বিন সালেহকে পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার থেকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
তোফায়েল আহমেদকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। সাজ্জাদুর রহমান রাসেলকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার থেকে বিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে।
মেরিনা আক্তারকে কেএমপি, খুলনার উপপুলিশ কমিশনার থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মাহিউল ইসলামকে জিএমপি, গাজীপুরের উপপুলিশ কমিশনার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে জিএমপি, গাজীপুরের উপপুলিশ কমিশনার থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।