রবিবার, ০২ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর গাজায় ফের রক্তপাত, ইসরায়েলি হামলায় নিহত নারীসহ ৮ কাসেমিরোর আত্মঘাতী গোলে জয়ের আশা ভঙ্গ, মেসির প্রত্যাবর্তনে ড্র মায়ামির অভিনয় ছাড়ছেন না নাসিরুদ্দিন, জানালেন ‘এখনও অনেক কাজ বাকি’ ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা আসিয়ানের সদস্যপদে বড় বাধা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ত্রিবেদী-সার্জিও গরের বৈঠক সৌজন্য না হলে প্রশ্ন থেকেই যায়: শফিকুর রহমান সৌদির উদ্যোগে বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম ও আলেমের বিশেষ প্রশিক্ষণ শুরু ডেন্টিস্ট রোকসানা হত্যা মামলায় স্বামী সোহেল রানা গ্রেপ্তার জুলাই মাসে ৫০ সাংবাদিক নির্যাতনের শিকার: মিডের প্রতিবেদন
  • অভিনয় ছাড়ছেন না নাসিরুদ্দিন, জানালেন ‘এখনও অনেক কাজ বাকি’

    অভিনয় ছাড়ছেন না নাসিরুদ্দিন, জানালেন ‘এখনও অনেক কাজ বাকি’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত জীবনকৃতি সম্মান গ্রহণের কোনো ইচ্ছা তার নেই। কারণ, তার বিশ্বাস— এমন পুরস্কার অনেক সময় একজন শিল্পীর কর্মজীবনের সমাপ্তির ইঙ্গিত বহন করে। অথচ তিনি এখনও অভিনয়ে সমানভাবে সক্রিয় এবং সামনে আরও অনেক কাজ করতে চান।

    সম্প্রতি ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবির টানা ৫০ দিন সফল প্রদর্শনের উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

    নাসিরুদ্দিন শাহ বলেন, “আমাকে একাধিকবার জীবনকৃতি সম্মান দেওয়ার প্রস্তাব এসেছে। কিন্তু আমি তা গ্রহণ করিনি। কারণ, জীবনকৃতি সম্মান যেন এই বার্তাই দেয়— ‘আপনার কাজ শেষ।’ আমি তা মনে করি না। এখনও অনেক কাজ করার আছে।”

    তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি না যে, আমার অভিনয়জীবন শেষ হয়ে গেছে। তাই এই মুহূর্তে এমন কোনো পুরস্কার গ্রহণ করতে চাই না।”

    ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচক— উভয় মহলেই ইতিবাচক সাড়া পেয়েছে। ছবির ৫০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ইমতিয়াজ আলি, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, শর্বরী, বেদাং রায়না এবং নাসিরুদ্দিন শাহসহ সংশ্লিষ্টরা।

    অনুষ্ঠানে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসিরুদ্দিন বলেন, “এই ছবির অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।”

    ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে অভিনয়জীবন শুরু করেন নাসিরুদ্দিন শাহ। সমান্তরাল ধারার চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর তিনি মূলধারার বাণিজ্যিক সিনেমাতেও সমান সফলতা অর্জন করেন।

    ‘কর্ম’, ‘জলওয়া’, ‘মালামাল’, ‘স্পর্শ’, ‘মাসুম’, ‘ইকবাল’, ‘এ ওয়েডনেসডে’সহ অসংখ্য আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

    শুধু চলচ্চিত্র নয়, মঞ্চনাটকেও তার অবদান উল্লেখযোগ্য। পাশাপাশি সামাজিক ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও নিজের স্পষ্ট মতামতের জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন।

    অভিনয়ের প্রতি তার এই অটুট ভালোবাসা ও নিষ্ঠাই প্রমাণ করে— বয়স নয়, শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ