রবিবার, ০২ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চাপের মুখে ইনফান্তিনো, ফিফার পরবর্তী সভাপতি হিসেবে আলোচনায় দুই নাম দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ আবারও সক্রিয় মৌসুমি বায়ু, বাড়তে পারে বৃষ্টিপাত প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর গাজায় ফের রক্তপাত, ইসরায়েলি হামলায় নিহত নারীসহ ৮ কাসেমিরোর আত্মঘাতী গোলে জয়ের আশা ভঙ্গ, মেসির প্রত্যাবর্তনে ড্র মায়ামির অভিনয় ছাড়ছেন না নাসিরুদ্দিন, জানালেন ‘এখনও অনেক কাজ বাকি’ ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা আসিয়ানের সদস্যপদে বড় বাধা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ত্রিবেদী-সার্জিও গরের বৈঠক সৌজন্য না হলে প্রশ্ন থেকেই যায়: শফিকুর রহমান
  • প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর

    প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

    রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। যোগদানের পর তাদের পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

    এতে আরও জানানো হয়েছে, পদায়নের পর নির্বাচিত সহকারী শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্টদের অবগতির জন্য পাঠানো হয়েছে।

    এর আগে শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় নির্বাচিত প্রাথমিক শিক্ষকদের যোগদানের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়। ওই সভায় ২৯ অক্টোবর যোগদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল।

    সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে যোগদান কিছুটা বিলম্বিত হলেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষক পদায়ন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    তবে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞপ্তির মাধ্যমে ১ অক্টোবর ২০২৬ তারিখকেই সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নির্বাচিত প্রার্থীদের যোগদানের চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন