রবিবার, ০২ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর গাজায় ফের রক্তপাত, ইসরায়েলি হামলায় নিহত নারীসহ ৮ কাসেমিরোর আত্মঘাতী গোলে জয়ের আশা ভঙ্গ, মেসির প্রত্যাবর্তনে ড্র মায়ামির অভিনয় ছাড়ছেন না নাসিরুদ্দিন, জানালেন ‘এখনও অনেক কাজ বাকি’ ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা আসিয়ানের সদস্যপদে বড় বাধা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ত্রিবেদী-সার্জিও গরের বৈঠক সৌজন্য না হলে প্রশ্ন থেকেই যায়: শফিকুর রহমান সৌদির উদ্যোগে বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম ও আলেমের বিশেষ প্রশিক্ষণ শুরু ডেন্টিস্ট রোকসানা হত্যা মামলায় স্বামী সোহেল রানা গ্রেপ্তার জুলাই মাসে ৫০ সাংবাদিক নির্যাতনের শিকার: মিডের প্রতিবেদন
  • ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা

    ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি টেন্ডারে প্রতিযোগিতা শুধু সর্বনিম্ন মূল্য বা সর্বনিম্ন সময় ঘোষণা করার প্রতিযোগিতা নয়। এটি মূলত বিশ্বাসযোগ্যতা, সক্ষমতা এবং বাস্তবায়নের প্রতিযোগিতা। কাগজে কী লেখা আছে, তার চেয়েও বড় প্রশ্ন হলো, সেই প্রতিশ্রুতি বাস্তবে পূরণ করা সম্ভব কি না।

    সম্প্রতি বাপেক্সের ২০০০ হর্সপাওয়ার AC-AC VFD Land Drilling Rig ক্রয় প্রক্রিয়াকে ঘিরে ঠিক এমনই একটি প্রশ্ন সামনে এসেছে। বিতর্কের কেন্দ্রবিন্দু একটি বিষয়, মাত্র ১৩ মাসে একটি পূর্ণাঙ্গ রিগ সরবরাহের ঘোষণা।

    প্রথমে বিষয়টি সহজভাবে বোঝা দরকার। এই রিগটি কোনো একটি কারখানায় তৈরি একটি সাধারণ পণ্য নয়। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, Caterpillar USA-এর Generator Package এই রিগের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ প্রথমে যুক্তরাষ্ট্র থেকে সেই যন্ত্রাংশ সংগ্রহ করতে হবে। এরপর সেটি চীনে নিয়ে গিয়ে রিগের সঙ্গে সংযোজন, ইঞ্জিনিয়ারিং, ইন্টিগ্রেশন, পরীক্ষা, কমিশনিং এবং পরিদর্শনের কাজ শেষ করতে হবে। তারপর আবার সেই পূর্ণাঙ্গ রিগ বাংলাদেশে পাঠাতে হবে।

    এখানেই প্রশ্নটি তৈরি হয়। রিগের নকশা ও ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত করতেই যদি কয়েক মাস (তিন-মাস) সময় লাগে, আবার যুক্তরাষ্ট্র থেকে চীনে এবং পরে চীন থেকে বাংলাদেশে সমুদ্রপথে (তিন-মাস)পরিবহনেও যদি উল্লেখযোগ্য সময় লাগে, তাহলে পুরো প্রক্রিয়া মাত্র ১৩ মাসে শেষ করা বাস্তবে কতটা সম্ভব? এই প্রশ্নের উত্তর অনুমান দিয়ে নয়, মূল প্রস্তুতকারকের তথ্য দিয়েই দেওয়া উচিত।

    আজ (২ আগস্ট ২০২৬) এই বিতর্ক আরও গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। দরপত্রে আগ্রহী একটি প্রতিষ্ঠান জ্বালানি বিভাগ, বাপেক্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। সেখানে দাবি করা হয়েছে, Caterpillar USA-এর মাধ্যমে ঘোষিত ১৩ মাসের ডেলিভারি সময় স্বাধীনভাবে যাচাই করা হোক। একই সঙ্গে বলা হয়েছে, যদি কোনো দরদাতার ঘোষিত সময়সূচি মূল প্রস্তুতকারকের প্রকৃত সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে Public Procurement Act, 2006 এবং Public Procurement Rules, 2008 অনুযায়ী বিষয়টি বিবেচনা করা উচিত।

    আইনি নোটিশে আরও দাবি করা হয়েছে, Caterpillar USA-এর সঙ্গে যোগাযোগ করে পাওয়া তথ্য বিশ্লেষণ করার পর নোটিশদাতা প্রতিষ্ঠান মনে করেছে নির্ধারিত সময়ে সরবরাহ বাস্তবসম্মত নয়। সে কারণেই তারা দরপত্রে অংশগ্রহণ করেনি বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

    এখানে আরও একটি যৌক্তিক প্রশ্ন রয়েছে। যদি সব দরদাতা একই Caterpillar USA থেকেই একই ধরনের Generator Package সংগ্রহ করে থাকে, তাহলে একই প্রস্তুতকারকের একই যন্ত্রাংশের জন্য ডেলিভারি সময়ে এত বড় পার্থক্য কেন? একজন যদি দীর্ঘ সময়ের কথা বলে আর আরেকজন একই উৎসের একই যন্ত্রাংশের জন্য অনেক কম সময় উল্লেখ করে, তাহলে সেই পার্থক্যের প্রযুক্তিগত ভিত্তি কী? এই প্রশ্নের উত্তরও মূল প্রস্তুতকারকের কাছ থেকেই আসা উচিত।

    আইনি নোটিশে আরও বলা হয়েছে, ১৩ মাসের ডেলিভারি সময় ঘোষণা করা দুটি প্রতিষ্ঠানের বিষয়টি স্বাধীনভাবে Caterpillar USA-এর মাধ্যমে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে এবং যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

    আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোনো দরদাতা যদি মাত্র ১৩ মাসের ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে মূল্যায়নে সুবিধা পায়, কিন্তু পরে সময়মতো সরবরাহ করতে না পেরে সময় বৃদ্ধি (Time Extension) চায়, তাহলে শুরু থেকেই বাস্তবসম্মত সময় উল্লেখ করা অন্য দরদাতাদের প্রতি ন্যায়বিচার কোথায় থাকবে? পরবর্তীতে বিলম্বজনিত ক্ষতিপূরণ (LD) কেটে রাখা বা সময় বাড়িয়ে দেওয়া হলেও টেন্ডার মূল্যায়নের সময় যে প্রতিযোগিতাগত সুবিধা তৈরি হয়েছে, তা আর ফিরে আসে না।

    আরও একটি বিষয় ভাবার মতো। এই টেন্ডারের নথি ১৫টি প্রতিষ্ঠান সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মাত্র ৫টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। আইনি নোটিশে দাবি করা হয়েছে, এর পেছনে Caterpillar USA-এর প্রকৃত ডেলিভারি সক্ষমতা নিয়ে বাস্তব উদ্বেগ একটি কারণ হতে পারে।

    এখন কারিগরি মূল্যায়নের পর মাত্র দুটি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় রয়েছে। ফলে বাপেক্স পরিচালনা পর্ষদের সামনে দায়িত্ব আরও বেড়েছে। তারা কি মূল প্রস্তুতকারকের কাছ থেকে স্বাধীনভাবে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে, নাকি শুধু দরদাতাদের ঘোষণার ওপর নির্ভর করবে? এই সিদ্ধান্ত শুধু একটি টেন্ডারের ফল নির্ধারণ করবে না; এটি ভবিষ্যতে সরকারি ক্রয়ে স্বচ্ছতা, সমান প্রতিযোগিতা এবং জবাবদিহির মানদণ্ডও নির্ধারণ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন