বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • প্রতিবন্ধীদের অধিকার ও পুনর্বাসনে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ডিএসসিসি প্রশাসকের

    প্রতিবন্ধীদের অধিকার ও পুনর্বাসনে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ডিএসসিসি প্রশাসকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত, পুনর্বাসন এবং উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

    রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্র ও সমাজের সমান অধিকারসম্পন্ন নাগরিক। তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

    তিনি বলেন, সমাজের নানা ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও বৈষম্য ও অবহেলার শিকার হন। এ বাস্তবতা পরিবর্তনে সরকার, স্থানীয় প্রশাসন এবং সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

    আব্দুস সালাম আরও বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিএনপি অতীতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণীও প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে মেধা ও সক্ষমতার কোনো ঘাটতি নেই। প্রয়োজন শুধু উপযুক্ত সুযোগ ও সহায়ক পরিবেশ। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

    ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের প্রয়োজন ও কল্যাণে সব সময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। তিনি প্রয়োজনে ডিএসসিসির সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বানও জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন