মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একরাম হত্যা মামলায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন স্বর্ণালঙ্কার কিনতে স্বস্তি, কমেছে বাজারদর যাত্রীচাপ সামলাতে শাহজালালে অতিরিক্ত বিদেশি ফ্লাইট স্থগিত হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ: ডব্লিউএইচও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর রেড বুল-স্টিংসহ জনপ্রিয় পানীয়ের লেবেল বদলাতে নির্দেশ ভারতের পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান
  • একরাম হত্যা মামলায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন

    একরাম হত্যা মামলায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

    সোমবার (২৭ জুলাই) রাতে সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    এর আগে ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের সময় টেকনাফের কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার থাকা তিন আসামিকে হাজির করার নির্দেশ দেন।

    মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব এবং লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।

    অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলী এলাকা থেকে কাউন্সিলর একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে একই রাতে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ এলাকায় র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

    একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

    উল্লেখ্য, ২০২১ সালের ১০ ডিসেম্বর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তালিকায় তৎকালীন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের পাশাপাশি কক্সবাজারে র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন