মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একরাম হত্যা মামলায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন স্বর্ণালঙ্কার কিনতে স্বস্তি, কমেছে বাজারদর যাত্রীচাপ সামলাতে শাহজালালে অতিরিক্ত বিদেশি ফ্লাইট স্থগিত হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ: ডব্লিউএইচও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর রেড বুল-স্টিংসহ জনপ্রিয় পানীয়ের লেবেল বদলাতে নির্দেশ ভারতের পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান
  • ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর

    ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তারা যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।

    সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

    সরকারি বিধান অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রাপ্য অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    এর আগে, গত ৫ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং তাদেরও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছিল।

    এরও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

    এবার অবসরে পাঠানো ৩২ কর্মকর্তার মধ্যে রয়েছেন খুলনার সাবেক ডিসি মোহাম্মদ হেলাল হোসেন, কুমিল্লার সাবেক ডিসি মো. আবুল ফজল মীর, চট্টগ্রামের সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন, কক্সবাজারের সাবেক ডিসি মো. কামাল হোসেন, রাজশাহীর সাবেক ডিসি এস এম আব্দুল কাদের, বরিশালের সাবেক ডিসি এস এম অজিয়র রহমান, নীলফামারীর সাবেক ডিসি নাজিয়া শিরিন, মানিকগঞ্জের সাবেক ডিসি এস এম ফেরদৌসসহ মোট ৩২ জন কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন