বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সরকারকে বিতর্কিত করতে এখনো সক্রিয় একটি চক্র: রুহুল কবির রিজভী

    সরকারকে বিতর্কিত করতে এখনো সক্রিয় একটি চক্র: রুহুল কবির রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি গোষ্ঠী এখনো নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তবে এসব কার্যক্রমকে আড়াল করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালাচ্ছে।

    তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সরকারের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থাকবেন। কোনো উসকানি বা অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

    রিজভী আরও বলেন, রথযাত্রাকে ঘিরে যেকোনো ধরনের চক্রান্ত মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা ব্যর্থ করতে বিএনপিও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

    স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সতর্ক ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন