বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ত্বকে সাবান নয়! পঞ্চাশেও তারুণ্য ধরে রাখার রহস্য জানালেন শিল্পা শেট্টি

    ত্বকে সাবান নয়! পঞ্চাশেও তারুণ্য ধরে রাখার রহস্য জানালেন শিল্পা শেট্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চাশ বছর পেরিয়েও ফিটনেস ও উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত প্রশংসা কুড়ান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। যোগব্যায়ামের পাশাপাশি ত্বকের যত্নে তিনি অনুসরণ করেন কিছু সহজ অভ্যাস, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো—মুখে কখনো সাবান ব্যবহার না করা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানান, তিনি জীবনে কোনোদিনই মুখে সাবান ব্যবহার করেননি। তার ভাষায়, ‘আমি কখনো মুখে সাবান লাগাইনি। আমার মা-ও ব্যবহার করতেন না। আমার বিশ্বাস, মুখের ত্বকের জন্য সবচেয়ে ভালো অভ্যাস হলো সাবান এড়িয়ে চলা।’ এছাড়া তিনি কোল্ড-প্রেসড তেল, বিশেষ করে ক্যাস্টর অয়েল, ত্বকের যত্নে ব্যবহার করেন।

    মুখে সাবান ব্যবহার না করার কারণ কী?

    চর্মবিশেষজ্ঞদের মতে, মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। সাধারণ সাবান ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য নষ্ট করতে পারে এবং ত্বকের সুরক্ষামূলক প্রাকৃতিক তেলের স্তর কমিয়ে দেয়। ফলে ত্বক শুষ্ক, রুক্ষ বা সংবেদনশীল হয়ে পড়তে পারে। কারও ক্ষেত্রে জ্বালাপোড়া, লালচে ভাব বা একজিমার ঝুঁকিও বাড়তে পারে।

    তাহলে কী ব্যবহার করবেন?

    বিশেষজ্ঞরা বলছেন, মুখ পরিষ্কারের জন্য ত্বকের ধরন অনুযায়ী মৃদু ফেস ক্লিনজার ব্যবহার করাই সবচেয়ে ভালো। আর শরীর পরিষ্কারে প্রয়োজনে সাবান, শাওয়ার জেল বা বডি ওয়াশ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে বাইরে ধুলাবালি, দূষণ বা অতিরিক্ত ঘামের সংস্পর্শে থাকলে গোসলের সময় শরীর ভালোভাবে পরিষ্কার করা জরুরি।

    ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার নির্বাচন

    • শুষ্ক ত্বক: গ্লিসারিন বা সিরামাইডসমৃদ্ধ হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করুন।
    • তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বক: স্যালিসিলিক অ্যাসিডযুক্ত জেল বা ফোমিং ক্লিনজার উপযোগী।
    • মিশ্র (কম্বিনেশন) ত্বক: মাইল্ড ও ব্যালান্সড ক্লিনজার ব্যবহার করুন।
    • সংবেদনশীল ত্বক: সুগন্ধিবিহীন, কম ফেনাযুক্ত এবং অ্যালোভেরা বা নিয়াসিনামাইডসমৃদ্ধ ক্লিনজার বেছে নেওয়া ভালো।

    বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, ত্বকের যত্নে সবার প্রয়োজন এক নয়। তাই অন্যের সৌন্দর্যচর্চা অনুসরণ করার আগে নিজের ত্বকের ধরন ও প্রয়োজন সম্পর্কে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


    তথ্যসূত্র: এনডিটিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ