বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি, উপস্থিত থাকবেন শীর্ষ নেতারা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের ১৫তম তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা।
এনসিপি গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। তবে কী বিষয়ে বক্তব্য দেওয়া হবে বা জরুরি সংবাদ সম্মেলন আহ্বানের কারণ সম্পর্কে দলটির মিডিয়া সেল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
রাজনৈতিক অঙ্গনে এ সংবাদ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এখন দলটির আনুষ্ঠানিক বক্তব্যের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন