বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

তিয়েনআনমেনে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিয়েনআনমেনে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারের ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদ বিপ্লবীদের স্মৃতির প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গী মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ