বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • শিক্ষার্থী ব্যাংক হিসাবে শীর্ষে ইসলামী ব্যাংক, দ্রুত বাড়ছে হিসাব ও আমানত

    শিক্ষার্থী ব্যাংক হিসাবে শীর্ষে ইসলামী ব্যাংক, দ্রুত বাড়ছে হিসাব ও আমানত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব বা ‘স্টুডেন্ট ব্যাংকিং’ কার্যক্রম দ্রুত বিস্তৃত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, হিসাব খোলা ও আমানত সংগ্রহ—উভয় ক্ষেত্রেই শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দ্বিতীয় অবস্থানে আছে ডাচ্-বাংলা ব্যাংক।

    বর্তমানে দেশে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় ৬৩ লাখ এবং এসব হিসাবে মোট আমানতের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। সর্বশেষ প্রান্তিকের তথ্যে দেখা যায়, হিসাবের প্রায় ৫৬ শতাংশ শহরাঞ্চলে এবং ৪৪ শতাংশ গ্রামাঞ্চলে খোলা হয়েছে। এছাড়া ছেলেদের হিসাব ৫৩ শতাংশ এবং মেয়েদের হিসাব ৪৭ শতাংশ।

    খাত সংশ্লিষ্টরা বলছেন, বৃত্তি ও আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান, স্কুল ব্যাংকিং কার্যক্রম বিস্তৃতি এবং বয়সসীমা বাড়িয়ে ২৫ বছর নির্ধারণ—এসব কারণে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংক বর্তমানে স্টুডেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। গত এক বছরে শিক্ষার্থী ব্যাংক হিসাব প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমানতের পরিমাণও একই হারে বেড়েছে।

    শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশে শিক্ষার্থী হিসাব রয়েছে প্রায় ১৪ লাখ ৯৮ হাজার এবং আমানতের পরিমাণ প্রায় ৫৭৮ কোটি টাকা। ডাচ্-বাংলা ব্যাংকে রয়েছে প্রায় ১০ লাখ ৯৮ হাজার হিসাব, যার বিপরীতে আমানত প্রায় ৪৩২ কোটি টাকা।

    এরপর রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক। সোনালী ব্যাংকে প্রায় ৫ লাখ এবং রূপালী ও অগ্রণী ব্যাংকে সাড়ে ৩ লাখের কাছাকাছি শিক্ষার্থী হিসাব রয়েছে।

    নীতিনির্ধারকরা মনে করছেন, স্কুল ব্যাংকিং কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলছে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে। খুব কম খরচে হিসাব খোলা, বৃত্তির টাকা গ্রহণ, এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা—সব মিলিয়ে এই খাতটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন