বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ
  • সংসদে সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

    সংসদে সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, অপচয় রোধ এবং অর্থনৈতিক পুনর্গঠনকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে তিনি বাজেট উত্থাপন করেন।

    অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে নিট ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় সংশোধিত বাজেটে ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩.৩ শতাংশ।

    তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকারি ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও ভর্তুকি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা চলছে।

    অন্যদিকে সংসদে মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ শুরু হয়। স্পিকার জানান, এবারের সম্পূরক বাজেটে মোট ২৫টি মঞ্জুরি দাবি রয়েছে। বিরোধী দলের ২০ জন সংসদ সদস্য ৩০৪টি ছাঁটাই প্রস্তাব জমা দিয়েছেন।

    অর্থ বিভাগ, পরিকল্পনা, বাণিজ্য, স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও খাতে এসব ছাঁটাই প্রস্তাব উত্থাপন ও আলোচনা করা হবে। পরে নির্ধারিত প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন