বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বেনজীরকে বিচারের মুখোমুখি করতে সক্রিয় সরকার: উপদেষ্টা

বেনজীরকে বিচারের মুখোমুখি করতে সক্রিয় সরকার: উপদেষ্টা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রত্যর্পণের কাজ চলছে, যাতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

ভারতের দিল্লি বিমানবন্দরে ঘটনার বিষয়ে তিনি বলেন, সেখানে তিনি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়। রাষ্ট্রীয় আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা সরকারের নীতি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও উন্নয়নমুখী থাকবে বলে আশা প্রকাশ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ