বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভারতীয় ইমিগ্রেশনের ঘটনায় ঢাকায় তলব হাইকমিশনারকে

ভারতীয় ইমিগ্রেশনের ঘটনায় ঢাকায় তলব হাইকমিশনারকে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বলে একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় বাংলাদেশ পক্ষ তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন এবং জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। একই ধরনের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান। তবে আগাম কূটনৈতিক যোগাযোগ থাকা সত্ত্বেও বিমানবন্দরে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়।

পরবর্তীতে তিনি শ্রীলঙ্কা হয়ে ঢাকায় ফিরে আসেন। বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ