বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দিল্লি বিমানবন্দরে জটিলতা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

দিল্লি বিমানবন্দরে জটিলতা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের দিল্লিতে প্রবেশে জটিলতার মুখে পড়ে সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। পরে সফর বাতিল করে শ্রীলঙ্কা হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, একটি সম্মেলনে অংশ নিতে রোববার বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন তিনি। সেখানে পৌঁছানোর পর ইমিগ্রেশন যাচাই-বাছাইয়ের সময় তার নাম নিরাপত্তাসংক্রান্ত ওয়াচলিস্টে শনাক্ত হয় বলে জানা যায়। পরে তাকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় তিনি দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ