বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোডের সুযোগ থাকবে। সফলভাবে আপলোড সম্পন্নকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং এটি ৩০ দিনের বেশি পুরোনো হলে গ্রহণযোগ্য হবে না। কোনো পরিবর্তিত বা সম্পাদিত ফাইলও গ্রহণ করা হবে না।

এছাড়া মেডিকেল ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে জানানো হয়, ভিসায় নির্ধারিত হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করতে হবে। হাসপাতাল পরিবর্তন করতে চাইলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে।

আইভ্যাক সতর্ক করে বলেছে, এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞার কারণ হতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ